প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

নতুন বাংলাদেশের প্রত্যাশায় নির্বাচিত জনপ্রতিনিধিদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম ধাপের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নির্ধারিত শপথ কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদীয় নিয়ম অনুযায়ী, বিশাল সংখ্যক বিজয়ীদের সুবিধার্থে ধাপে ধাপে এই শপথ পাঠ করানো হচ্ছে। প্রথম ধাপে বিএনপি ও অন্যান্য দলের শীর্ষ পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিরা তাদের শপথ সম্পন্ন করেছেন। শপথ কক্ষের এই অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিপুল জয় নিয়ে ফেরা সংসদ সদস্যরা একে একে শপথ কক্ষে প্রবেশ করেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পথ চূড়ান্ত হলো।

DR
আরও পড়ুন