সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

নতুন সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআই প্রধান কায়সার রশিদ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনা সদরদপ্তর থেকে জারি করা এক আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নতুন এই রদবদলে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ‘চিফ অব জেনারেল স্টাফ’ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কায়সার রশিদ চৌধুরী। তিনি বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদরদপ্তরে কর্মরত রয়েছেন।

সশস্ত্র বাহিনী বিভাগেও (AFD) বড় পরিবর্তন এসেছে। বিভাগটির নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

FJ
আরও পড়ুন