২০২৬ সালের প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, রিজার্ভ এবং আধাসামরিক বাহিনী অন্তর্ভুক্ত করলে মোট সামরিক জনবলের দিক থেকে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ২,০৪,০০০ সক্রিয় সামরিক সদস্য এবং প্রায় ৬৮ লাখ রিজার্ভ ও আধাসামরিক সদস্য নিয়ে দেশটির সম্মিলিত জনবল দাঁড়ায় প্রায় ৭০ লাখে।
সম্মিলিত সামরিক জনবলে শীর্ষ অবস্থান
সামগ্রিক সামরিক শক্তিতে বিশ্বে ৩৭তম এবং সক্রিয় সামরিক জনবলে ৩০তম অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ সম্মিলিত জনবলে শীর্ষে রয়েছে, যার মূল কারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিশাল সদস্য সংখ্যা।
অন্যান্য দেশের অবস্থান
বাংলাদেশের সম্মিলিত সামরিক জনবলের পর তালিকায় রয়েছে যথাক্রমে ভিয়েতনাম (৫৮ লাখ), ইউক্রেন (৫০ লাখ) এবং ভারত (৪৯ লাখ)।
এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া (৩৭ লাখ), রাশিয়া (৩৬ লাখ), চীন (৩১ লাখ), যুক্তরাষ্ট্র (২১ লাখ) এবং উত্তর কোরিয়া (২০ লাখ)।
উৎস: গ্লোবাল ফায়ারপাওয়ার