বগুড়া-৬ বাদশা ও শেরপুর-৩ আসনে রুবেল জয়ী

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।

বগুড়া-৬ আসন
১৫১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। ফুলকপি প্রতীকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল-আমিন পেয়েছেন ৪৯৯ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম  ফলাফলের বিষয়‌টি নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে, ভোট দিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩২৬ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫১টি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি পেয়েছিলেন ২ লাখ ১৬ হাজার ২৩৪ ভোট। একইসঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও বিজয়ী হন। পরে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

শেরপুর-৩ আসন 
১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬  হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। বাসদ প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট।

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ।

গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত