কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আপডেট : ১৩ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি পরবর্তী পশুর চামড়া ব্যবস্থাপনা ও সঠিক মূল্য নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এই তথ্য জানান।

চামড়ার নির্ধারিত মূল্য তালিকা:
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এ বছরের মূল্যতালিকা অনুযায়ী:
গরুর চামড়া (ঢাকা): প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা।
গরুর চামড়া (ঢাকার বাইরে): প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।
খাসির চামড়া (সারাদেশ): প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা।
বকরির চামড়া (সারাদেশ): প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা।

কোরবানির পর যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এই সমস্যা রোধে সরকার এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে এই লবণ জেলা ও উপজেলা পর্যায়ে ডিলার ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হবে। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ দ্রুত চামড়ায় লবণ দিয়ে তা সংরক্ষণ করতে পারে।

FJ
আরও পড়ুন