সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ বাংলাদেশি হাজির মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:৪৪ এএম

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ৫৪ জন বাংলাদেশি হাজি। চলতি বছরের হজ মৌসুম শুরুর পর থেকে হজের আনুষ্ঠানিকতার আগে ও পরে মিলিয়ে এখন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে এই ৫৪ জন বাংলাদেশি হাজি

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত ৫৪ জন বাংলাদেশি হাজির মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ১৮ জন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় সবচেয়ে বেশি হাজির মৃত্যু হয়েছে পবিত্র মক্কায়। সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ৩৭ জন বাংলাদেশি। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন হাজি মারা গেছেন।

চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছিলেন। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৬৪টি ফ্লাইটে ৬৩,৭৮৩ জন হাজি নিরাপদে দেশে ফিরলেও অনেকের পরিবারেই নেমে এসেছে এই শোকের ছায়া। আগামী ৩০ জুনের মধ্যে সকল হাজির দেশে ফেরার ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।

SN
আরও পড়ুন