দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
একই সময়ে নতুন করে আরও ১৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবারও ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর এসেছিল।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে যে দুজনের মৃত্যু হয়েছে তারা উভয়েই ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, যার সংখ্যা ৫৬ জন। এছাড়া অন্যান্য অঞ্চলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন বুধবার পর্যন্ত ডেঙ্গুর সার্বিক চিত্রে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত মৃত ১২ জনের মধ্যে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি ৫ জন মারা গেছেন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে, যেখানে প্রতিটি বিভাগে একজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। দিন দিন আক্রান্ত ও মৃতের এই সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
অবশেষে ভারত থেকে রেল কোচ পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ও কাজাখস্তানে বসছে স্থায়ী কূটনৈতিক মিশন