কবে থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে?

বাংলাদেশিদের জন্য আবারও খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

অবশেষে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলছে মালয়েশিয়া। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর এই ঘোষণা এলো। সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে এ কথা জানান তিনি। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, খুব দ্রুত মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে।

তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত কাটিয়ে শ্রমবাজার আবারও চালুর ঘোষণা এলো।

AHA
আরও পড়ুন