মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। মালয়েশিয়াগামী কর্মীদের এসব কেন্দ্রের যেকোনো একটিতে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তালিকার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করালে তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
এফডব্লিউসিএমএসের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েটস বিভাগে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারই ঢাকা অঞ্চলের অধীনে নিবন্ধিত। প্রতিটি প্রতিষ্ঠান স্থানীয় সরকার কর্তৃপক্ষের নিবন্ধন পেয়েছে। পাশাপাশি বেস্টিনেট এসডিএন বিএইচডি এসব প্রতিষ্ঠানের অডিট সম্পন্ন করেছে।
সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে প্রত্যেককে বায়ো-মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষা সম্পন্ন না হলে ইভিডিআর (ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স) আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে না। তাই ভিসা প্রক্রিয়ায় এগোনোর আগে অনুমোদিত কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুমোদিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ফেমাস স্পেশালাইজড হসপিটাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেক আপ লিমিটেড, পারফেক্ট মেডিকেয়ার লিমিটেড, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, মেডিনেট মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, ডাইনামিক ল্যাব, গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার লিমিটেড, ইশতিয়াক মেডিকেল সেন্টার, এলবি হেলথকেয়ার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড।
এ ছাড়া তালিকায় রয়েছে রিলায়েন্স ল্যাব, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার লিমিটেড, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, কেয়ার ওয়েভ, সারা হেলথ কেয়ার, শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, জারা হেলথ কেয়ার, এভার গ্রিন মেডিকেল সেন্টার, ডেল্টা হেলথ কেয়ার, রামপুরা লিমিটেড, আইচি হসপিটাল লিমিটেড, এএফ মেডিকেল সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, রামিন হেলথ সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, আল-জামি ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, পিওর হেলথ মেডিকেল সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, সানমুন মেডিকেল সেন্টার লিমিটেড, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার এবং ভিটা হেলথ মেডিকেল সেন্টার।
এফডব্লিউসিএমএস জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। এ কারণে স্বাস্থ্য পরীক্ষা করানোর আগে সর্বশেষ তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। প্রতারণা ও ভোগান্তি এড়াতে অনুমোদিত কেন্দ্রের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা না করানোর জন্যও সতর্ক করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১০ প্লাটুন আনসার মোতায়েন
’আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন, শ্রমিকের কতটাকা বেতন দিতে হয় দিবো'