তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:৫২ এএম

তুরস্কে সফল পাঁচ দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২৫ জুলাই) তিনি সফর শেষে ঢাকায় ফেরেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তুরস্ক পৌঁছে সেনাপ্রধান সেদেশের আধুনিক রূপকার ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ 'আনিতকাবির'-এ শ্রদ্ধা জানান।

উচ্চপর্যায়ের এ সফরে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলুর সাথে সাক্ষাৎ করেন।

পাশাপাশি, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সাথে সৌজন্য বৈঠক করেন তিনি।

দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএবি)-এর শীর্ষ প্রতিনিধিদের সাথে বিশেষ বৈঠকে অংশ নেন।

সফরকালে তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তরে বাংলাদেশ সেনাপ্রধানকে বর্ণাঢ্য গার্ড অব অনার প্রদান করে সম্মান জানানো হয়।

তথ্যসূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

HN
আরও পড়ুন