৯৩ শিক্ষানবিশ এএসপির একযোগে বদলি

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৭ জুলাই) জারি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের নির্ধারিত কর্মস্থলে যোগদান করবেন।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কক্সবাজার জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটেও তাদের পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণ শেষে নির্ধারিত ইউনিটে যোগ দিয়ে কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করবেন।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত