ইন্টারনেট স্লো করার নির্দেশের ফোনালাপ উপস্থাপন

আদালতে ওবায়দুল কাদের ও পলকের আরও একটি কল রেকর্ড 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আরও একটি কল রেকর্ড আদালতে উপস্থাপন করছে প্রসিকিউশন।

রোববার (৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক চলাকালে এই অডিও কল রেকর্ডটি ট্রাইব্যুনালে শোনানো হচ্ছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্যান্য আসামিরা হলেন-কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশনের উপস্থাপিত ফোনালাপে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট সেবা ধীরগতি (স্লো) করার নির্দেশনা দিতে শোনা যায়।

কথোপকথনের মূল অংশ:

পলক: ‘আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি।’

ওবায়দুল কাদের: ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’

পলক: ‘জ্বি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’

ওবায়দুল কাদের: ‘নিয়া নাও।’

পলক: ‘জ্বি আচ্ছা।’

NM
আরও পড়ুন