সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আজ (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত নতুন পে স্কেলে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র।
সূত্রটি জানায়, নতুন বেতন কাঠামোর সব বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, নতুন পে স্কেলের কাজ প্রায় শেষ পর্যায়ে।
গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল