যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার। মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার শাহাদাতবরণ করেন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে মরহুমদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়।
মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের