বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ দেওয়া হয়েছে। পরে কোর্সে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান।
এবারের কোর্সে দেশ-বিদেশের বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে তোলার লক্ষ্যেই এ কোর্স পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু