সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এর বিরোধিতা করে বিরোধীদল। পরে তারা ওয়াকআউট করেন।

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিলসহ বিভিন্ন আইন নিয়ে বিরোধী দলের সদস্যরা আপত্তি জানিয়ে আসছিলেন। এদিন সংসদে বিলগুলোর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনাকে কেন্দ্র করে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল পরীক্ষা করে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। এ সময় বিরোধী দলের সদস্যরা বিলটির বিভিন্ন বিষয় নিয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন।

বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, সংসদীয় কমিটির আলোচনায় তাদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তারা বিলটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান।

জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও গুম প্রতিরোধ সংক্রান্ত আইন বিল সংসদে উত্থাপনের ঠিক আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। এ সময় সংসদে এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

AHA
আরও পড়ুন