আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাকে এক বিশেষ নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান এবং সফরের প্রস্তুতি তুলে ধরেন।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির সিলেট সফরের বিস্তারিত সময়সূচি ও নগরভবনের নাগরিক সংবর্ধনার সার্বিক আয়োজন সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতিও সফরের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ইতিবাচক আলোচনা করেন।
সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতিকে স্বাগতম জানাতে সিলেটবাসী অত্যন্ত উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন। সংবর্ধনা অনুষ্ঠানের মূল আয়োজন ও সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে এই উৎসবমুখর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সুন্দরবনে অস্ত্রসহ 'নানা ভাই বাহিনী'র আত্মসমর্পণ
ধরলা নদীতে বিএসএফের গুলি, ৪ নৌকা ছিনতাই