চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন সেনাপ্রধান।

এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগের পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এমইউ
আরও পড়ুন