মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির ঘটনা ঘটেছে। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল। বিমানটির ভেতরে দুই যাত্রীর মধ্যে এই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে করে পুরো বিমানের সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে তুমুল তর্কে জড়ান এবং পরে তা মারামারিতে রূপ নেয়। হাতাহাতির এক পর্যায়ে একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিমানের কেবিন ক্রু এবং অন্য যাত্রীরা এগিয়ে যান এবং তাদের থামাতে ও আলাদা করতে চেষ্টা করেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি।

জেএম
আরও পড়ুন