মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন বা অফলাইন জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তবে এসব কমিটি কতদিনের মধ্যে গঠন করতে হবে কিংবা কমিটির কাঠামো ও কার্যপরিধি কেমন হবে—সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হতে পারে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত