আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়কপথে ঢাকা ছেড়ে দুপুর নাগাদ তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পৌঁছাবেন। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন এবং একটি সোলার প্যানেল প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে।
দুপুরের পর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন কার্ড ও সম্মানী বিতরণ করা হবে। পরবর্তীতে সেখানে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
তার সফরকে সফল ও সুশৃঙ্খল করতে স্থানীয় প্রশাসন এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। গতকাল সন্ধ্যায় পানিসম্পদ মন্ত্রীসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক খোঁজখবর নেন।
ফিলিস্তিনে গণহত্যা থামাতে ইসরায়েলের সমর্থন বন্ধ করুন