রিয়াদ বিমানবন্দর বন্ধ

ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল, বিপাকে ৩ হাজার ৪৩১ যাত্রী

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে গত তিন দিনে ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে সৌদি আরব যেতে না পেরে বিপাকে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।

সোমবার (২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনো চালু না হওয়ায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

কাওছার মাহমুদ আরও জানান, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন