বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলন করছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তাঁরা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত ব্যক্তিরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন বলেও দাবি করেন আন্দোলনরত শ্রমিকরা।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় আটকে পড়েছে বিভিন্ন যানবাহন।
এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তবে সকাল থেকে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুবার ক্যানসারে আক্রান্ত হয়েও কেমোথেরাপি ছাড়াই সুস্থ হয়েছেন সোনিয়া গান্ধী