শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ায় শুক্রবার থেকে আবারও রাত ৮টার মধ্যে মার্কেট ও দোকানপাট বন্ধের নিয়ম কার্যকর হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, এ সময় শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার নিয়ম কার্যকর হবে। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে সেই সময়সূচি পুনর্বহাল হয়েছে।
আরামকোর দাহরান সদর দপ্তর খালি করার নির্দেশ