দ্বাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটে সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তিনি শপথ নেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দ্বাদশ নির্বাচনের ২৯৮ আসনে বিজয়ী সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করেন।

শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৬ আসন থেকে জয়লাভ করেন। সে হিসেবে তিনি শপথগ্রহণ করেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে ২৯৮টির ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

