সেতুমন্ত্রীর বিবৃতি

গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই দেশে

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:০০ পিএম

দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৩ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে সংলাপে বসার কোনো প্রয়োজনীয়তা নেই। ইতোমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশবিরোধী অপশক্তির নানামুখী অপতৎপরতা ষড়যন্ত্র-চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করেই উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অভীষ্টে এগিয়ে নিয়ে যাওয়া।

AS/SA
আরও পড়ুন