পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

ঈদযাত্রায় ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চাপ অনেক কমে গেছে। তার পরও এই ঈদে অনেক মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বাড়ি ফিরবে। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।

এর আগে ঈদযাত্রায় লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা এড়াতে ঈদের আগে-পরে নৌপথে ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শুধু রাতে স্পিডবোট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় সভায় নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ এ তথ্য জানান। 

ঈদুল ফিতর উপলক্ষে ৬ এপ্রিল থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে চলাচলের জন্য ইতিমধ্যে ১৩০টি লঞ্চ প্রস্তুত রয়েছে। 

MB/AST
আরও পড়ুন