এভারেস্ট জয় করে দেশে ফিরেছেন বাবর

আপডেট : ২৯ মে ২০২৪, ১০:১২ এএম

দেশে ফিরেছেন সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও লোৎস বিজয়ী বাবর আলী। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

এরপর নিজ বাড়িতে ফিরলে আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবেরা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।  

এ সময় সাংবাদিকদের বাবর বলেন, দীর্ঘ প্রশিক্ষণ ও প্রচেষ্টায় আকাঙ্ক্ষা পূরণ হলো। দেশের মানুষ যেভাবে উৎসাহ জুগিয়েছে, এতে আমি আনন্দিত। আমার এ অর্জনের পেছনে আমার পরিবার সর্বাত্মকভাবে পাশে ছিল। মা বাবা, আত্মীয়স্বজন ও দেশবাসীর দোয়া ছিল। 

গত ১৯ মে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাবর। পেশায় তিনি চিকিৎসক, নেশায় পর্বতারোহী। 

MB/AST
আরও পড়ুন