সমন্বয়কদের নিয়ে এবারের ভোটার দিবস উদযাপন করবে ইসি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ এবারের জাতীয় ভোটার দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে উদযাপিত হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে অবজারভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

অন্যদিকে, ভোটার দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি। এ ছাড়াও জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।

SN
আরও পড়ুন