বিএনপি নেতা এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা।’

তারেক রহমান আরও উল্লেখ করেন, লতিফ খান তাঁর পেশাগত জীবনে একজন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সকলের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো এবং রাজনৈতিক অঙ্গন একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এম এ লতিফ খান। বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

DR/FJ
আরও পড়ুন