জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা শেষ। এবার আলোচনার মূল বিষয় প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।
তারেক রহমান ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের প্রচারণার সময় তিনি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান করেন।

