ঠাকুরগাঁও-১

২০ কেন্দ্রের প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে ২২ হাজার ২১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৪ হাজার ১৮ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছেন।

তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন।

এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার। এর মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।

NB/FJ
আরও পড়ুন