জনগণ তাদের ভাগ্যোন্নয়ন ও কল্যাণের দায়িত্ব বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজ দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রায় নিশ্চিতভাবে দিয়েছে জনগণ। জনগণ আমাদের ভোট দিয়েছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘গতরাত থেকে আমরা ফলাফল সংগ্রহ করছিলাম। ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে কে কত ভোট পেয়েছে। যতদূর জেনেছি, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। এ ছাড়া বিএনপির সঙ্গে জোটের অনেক প্রার্থীও জয়ী হয়েছেন। দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোটারদের মধ্যে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে তাদের পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। ভবিষ্যতে যেন তারা বেশি হারে ভোট দেয়, সে চেষ্টা আমরা করব।’
ভোটাধিকার নিয়ে কারচুপি হলে কঠোর আন্দোলন করা হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন হুঁশিয়ারি বিষয়ে তিনি বলেন, ‘তারা তা বলতেই পারেন। যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, এটি তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করেনি।’
অন্য এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। আমরা তো মনে করেছিলাম সব আসনই পাব। এটা সবাই প্রত্যাশা করে। আশা করি ভবিষ্যতে আরও ভালো ফলাফল হবে।’
চতুর্থবারের সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়ার আহ্বান মির্জা ফখরুলের
বিএনপির ‘দ্বিশতক’
জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না
