জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কাছে ৮০০ টাকা পাবেন বলে দাবি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এই দাবি করতে দেখা যায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ওই ব্যক্তি বলেন, বিশ্ববিদ্যালয় পড়ার সময় তিনি সেখানে গাড়ি নিয়ে বসতেন। তখন হাসনাত আবদুল্লাহ এসে তাকে চা খাওয়ানোর অনুরোধ করতেন এবং তিনিও খাওয়াতেন। সেই চা খাওয়ার বাবদই তিনি এখনো ৮০০ টাকা পাবেন বলে দাবি করেন।
ভিডিওর অন্য অংশে ওই ব্যক্তি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে বিভিন্ন গুরুতর অভিযোগ ও তীব্র সমালোচনামূলক মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিগত ৫ আগস্টের ঘটনার সময় শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল ও বস্তা চুরির সাথে হাসনাত আবদুল্লাহর সংশ্লিষ্টতা ছিল। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, এই ধরনের ব্যক্তিরা পবিত্র সংসদকে অপবিত্র করছেন এবং বর্তমান রাজনীতিতেও বড় বড় কথা বলে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।
তবে ভিডিওতে যেসব গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। এছাড়া এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা তার দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বাজেট বাস্তবায়নের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে: জামায়াত আমির