‘বাচ্চাদের বইয়েও ২৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ক্ষমতা কি লুটপাটের লাইসেন্স? জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে!’, বিনামূল্যের পাঠ্যবই ছাপানো নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ঠিকাদারদের মধ্যে সিন্ডিকেট এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উল্লেখ্য, ঠিকাদারদের মধ্যে সিন্ডিকেট এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে এনসিটিবির প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা ও ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথি সংগ্রহ করা হয়। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগৃহীত নথি যাচাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
এনসিটিবির ওয়েবসাইট অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার জন্য গত জুনে পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হয়। দুদকে আসা অভিযোগ অনুযায়ী, ঠিকাদারদের একটি অংশ দরপত্রের প্রাক্কলিত মূল্য আগেই জেনে যায়। পরে প্রাক্কলিত দর বাড়ানোর দাবিতে মুদ্রণশিল্পের ৭৫ জন মালিক আবেদন করেন। এনসিটিবির ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীতে ওই আবেদনের পর দর পুনর্নির্ধারণের সিদ্ধান্তের উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম
দিল্লির পরিস্থিতি তাদের আভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ