বিএনপির একদফা আন্দোলন এখন ফ্রিজে ঢুকেছে: শাজাহান খান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিদেশিদের কাছে মিথ্যাচার করে বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব আন্দোলন করেছে এখন এসব ফ্রিজে ঢুকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নব নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা প্রপাগান্ডা ছড়িয়েছে বিএনপি। এখন বিদেশিরাও চাচ্ছে না এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক নির্বাচন। ইউরোপ, আমেরিকাসহ যেসব দেশের প্রতিনিধিরা এখানে সফরে আসছেন পর্যবেক্ষণ শেষে তারা কেউ সরকারকে বলেনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তবে বিদেশিরা বলছেন সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে যেটা হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। এবার বিদেশিরা নিরপেক্ষ নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীও তাদের সেভাবেই হবে বলেছেন।

AS
আরও পড়ুন