সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে: সাঈদ খোকন

আপডেট : ১৮ মে ২০২৪, ০২:১০ পিএম

ঢাকা শহরে সিটি করপোরেশন টোলের নামে চাঁদাবাজি চলছে বলে দাবি করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (১৮ মে) ‘এগিয়ে ছিল দক্ষিণ, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক মিট দ্য প্রেস আয়োজিত এক সংবাদ সন্মেলনে জাতীয় প্রেসক্লাবে এ দাবি করেন মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা শহরে সিটি টোলের নামে চাঁদাবাজি দেশের উন্নয়ন-অগ্রযাত্রা মলিন করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সাঈদ খোকন। 

তিনি বলেন, ‘এখন পুরান ঢাকার রাস্তার মোড়ে মোড়ে সিটি টোলের নামে চাঁদাবাজি চলছে। হাতে লাঠি আর মুখে বাঁশি বাজিয়ে রিকশা, ভ্যান, ট্রাক, বাস থামিয়ে টাকা নিচ্ছে। এই চাঁদাবাজিতে জনগণ আতঙ্কিত। কোমলমতি শিক্ষার্থীরা রিকশায় স্কুলে যাতায়াতের সময় হাতে লাঠি নিয়ে কেউ আসলে ভয় পেয়ে যায়, তাদের সঙ্গে থাকা মায়েরাও ভয় পেয়ে যায়। এই কাজ নেত্রীর উন্নয়ন-অগ্রযাত্রাকে মলিন করে দিচ্ছে।’

FI
আরও পড়ুন