বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্ষণ ও নির্যাতনে নিহত সেই শিশুর জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বিচারহীনতার কারণে বন্ধ হচ্ছে না। এ জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত।
তিনি বলেন, কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। ধর্ষণের ঘটনায় ৯০ দিনের মধ্যে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই। ৯১ দিন যেন পার না হয়।