৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি: নাহিদ ইসলাম

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম

‘৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি’-- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনামলে যারা আপস করে চলেছে, ফ্যাসিস্ট সরকারের তাঁবেদারি করেছে তাদের কাছে ২৪ এর গণ-অভ্যুত্থান হয়তো স্বাধীনতা নয়। কিন্তু আমরা যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্টই আমরা নতুন করে স্বাধীন হয়েছি।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বাধীন পররাষ্ট্র নীতির সুযোগ এসেছে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে কতজন নিহত হয়, তার প্রকৃত সংখ্যাটা জানা প্রয়োজন। ওই আন্দোলন-সংগ্রামই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে।’
 
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিবাদ চালিয়ে নিতে পেরেছিল। সকল গণহত্যা ও গুম-খুনের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে।’

এনসিপি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় জানিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণার নিন্দা জানাই। রাজনৈতিক হস্তক্ষেপের জন্যই বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প ছড়াচ্ছে ভারত।’

NC/br
আরও পড়ুন