সিলেটে বিএনপির শীর্ষ নেতারা

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

আওয়ামী লীগ সরকার পতনের পর দুটি কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (৭ জুলাই)  সিলেটে পৌঁছে কেন্দ্রীয় নেতারা হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। এরপর দোয়া মাহফিল ও সমাবেশে অংশ নেবেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা জুলাইযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।

এই সফরে তার সঙ্গে আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

এসময় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো হেভিওয়েট নেতারা সিলেট সফরে আসায় দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

 

RF/SN
আরও পড়ুন