সিয়াম সাধনার পূর্ণতা আসে সঠিক সময়ে এবং সুন্নাহসম্মত পদ্ধতিতে ইফতার করার মাধ্যমে। ইফতার কেবল ক্ষুধা নিবারণের মাধ্যম নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক বিশেষ মুহূর্ত। হাদিসের আলোকে ইফতারের গুরুত্ব ও করণীয় বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো।
খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু
রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী ইফতার শুরু করা মোস্তাহাব। আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, নবীজি (সা.) নামাজের আগে কাঁচা খেজুর বা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না থাকলে কয়েক ঢোক পানি পান করাই উত্তম। খেজুর দিয়ে ইফতারের বরকত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘খেজুর না হলে পানি দিয়ে; নিশ্চয়ই পানি পবিত্র।’
বিলম্বে নয়, দ্রুত ইফতার
সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা মহানবী (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। অনেক সময় দেখা যায় অনেকে সতর্কতার নামে ইফতারে দেরি করেন, যা সুন্নাহ পরিপন্থী। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যতদিন মানুষ অনতিবিলম্বে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে।’ ইহুদি-খ্রিস্টানদের সাথে পার্থক্য বজায় রাখতে দ্রুত ইফতারের ওপর জোর দেওয়া হয়েছে।
ইফতারের পূর্বমুহূর্ত: দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়
ইফতারের ঠিক আগের সময়টি অত্যন্ত মূল্যবান। হাদিস অনুযায়ী, ইফতারের সময় রোজাদারের অন্তত একটি দোয়া নিশ্চিতভাবে কবুল করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, ইফতারি গোছানো বা পরিবেশনের ব্যস্ততায় এই সময়টি অবহেলায় কেটে যায়। তাই ইফতারের বেশ কিছুক্ষণ আগে থেকেই দস্তরখানে বসে জিকির ও দোয়া-মোনাজাতে মশগুল থাকা উচিত।
ইফতারের গুরুত্বপূর্ণ কিছু দোয়া
ইবাদতের সুবিধার্থে ইফতারের আগে ও পরে পাঠ করার মতো কয়েকটি প্রয়োজনীয় দোয়া নিচে দেওয়া হলো:
ক্ষমা প্রার্থনার দোয়া (ইফতারের আগে): يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ
- উচ্চারণ: ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী।
- অর্থ: হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন।
ইফতার শুরু ও শেষের দোয়া: ইফতার শুরুর সময় 'বিসমিল্লাহ' বলে শুরু করা এবং ইফতারের পর এই দোয়াটি পড়া সুন্নাহ:
ذَهَبَ الظَّمَأُ وَابْـتَلَّتِ العُرُوْقُ وَثَبَتَ الاَ جْرُ اِنْ شَاءَ الله
- উচ্চারণ: যাহাবাযযমা ওয়া-বতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
- অর্থ: পিপাসা দূরীভূত হয়েছে, ধমনীসমূহ সতেজ হয়েছে এবং ইনশাআল্লাহ সওয়াব নিশ্চিত হয়েছে।
মেজবানের জন্য দোয়া: কারও বাড়িতে ইফতার করলে নিম্নের দোয়াটি পড়া উচিত:
উচ্চারণ: আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তাআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা।
এখনো রোজা শুরু হয়নি যে দুই দেশে
৭ কারণে রোজা ভেঙে যায়
সেহরি খাওয়ার দোয়া
