বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক মাওলানা শায়খ আহমাদুল্লাহ প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ। সেখানে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সাধারণ অনুসারী থেকে শুরু করে দেশ-বিদেশের অনেক পাঠক ও আলেম মন্তব্য করে উভয়ের সুস্থতা ও দাওয়াহ কাজের অগ্রগতির জন্য শুভকামনা জানাচ্ছেন। আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এর আগে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।
ইসলামি পবিত্র স্থানের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয়: বাঘাই