ইরানে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি কিশোর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হবিগঞ্জের কিশোর হাফেজ বশির আহমাদ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় আয়োজক কমিটি। প্রতিযোগিতায় ৩০ পারা কোরআন গ্রুপে ১১০ দেশের প্রতিযোগীদের মধ্যে বশির প্রথম হন। 

হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মো.আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরী দম্পতির ছেলে বশির আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

উল্লেখ্য, ১০ দিন আগে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন বশির। 

NC/WA
আরও পড়ুন