ছাত্র থেকে সরকারের উপদেষ্টা, কে এই আসিফ

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারীর একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের ছাত্র। সার্টিফিকেট অনুযায়ী বয়স ২৬ বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি। আসিফ মাহমুদের উপদেষ্টা হওয়ার খবরে ভীষণ আনন্দিত তার পরিবারসহ পুরো এলাকাবাসী এবং কুমিল্লার মুরাদনগরের সর্বস্তরের মানুষ।

পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম  সমন্বায়ক। সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন আসিফ মাহমুদ। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। এখন তিনি অন্তর্বর্তী সরকারের সদস্য। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনেরি এই সমন্বয়কারী।

সার্টিফিকেট অনুযায়ী বয়স ২৬ বছর। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তিনি।  তার এই সাফল্যে খুশি তার পরিবার পরিজনসহ এলাকাবাসী। রাতে খবরটি জানার পরপরই শতশত মানুষ তার গ্রামের বাড়িতে ভীড় জমাতে থাকে। এলাকায় করা হয় মিষ্টি বিতরণ।

আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান তার ভাই খুব সাহসী এবং প্রতিবাদী।  তার এই সাফল্যে আমাদের আনন্দের সীমা নেই। আমার পরিবারের কথা এখন সবার মুখে মুখে। আমরা আমার ভাইকে নিয়ে গর্বিত।

আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন বলেন, আমি আমার সন্তানকে নিয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। শুধু এতোটুকু বলতে চাই আমার ছেলে যেন দেশের সম্মান রাখতে পারে।

আফিস মাহমুদ আকুবপুর গ্রামের ইয়াকুব আলী ভূঁইাঁ পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি এবং রাজধানীর তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে। কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ২০১৬-১৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে একই বিভাগ থেকে মাস্টার্স প্রোগ্রাম (এমএসএস) অধ্যায়নরত আছেন । বাবা বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভূঁইাঁ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা রোকসানা আক্তার গৃহিণী। 
আসিফের এই সাফল্যে খুশি এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরাও।

সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার জানান,তাদের ছেলেটা এলাকার তথা মুরাদনগরের মুখ উজ্জ্বল করেছে। 

২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল জানান, আমরা যখন শুনেছি সে উপদেষ্টা হয়েছে তখন থেকে আমার ইউনিয়নের মানুষের আনন্দ উল্লাস শুরু করেছে।  আফিস মাহমুদের সহপাঠীদের মাঝেও আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের সহপাঠীরা তাদের প্রিয় বন্ধু সাফল্য অভিভূত। 

এদিকে আসিফ মাহমুদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। তিনি সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘনের অভিযোগ এনে তার নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। এরপর ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

HK/FI
আরও পড়ুন