বিনামূল্যে মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখা যাবে!

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:৪৮ এএম

বাংলাদেশ ক্রিকেটে টেস্ট সংস্কৃতিটা এখনো পুরোপুরি গড়ে উঠেনি। তাই সাদা পোশাকের ম্যাচে স্টেডিয়ামভর্তি দর্শকের দেখা মেলে না খুব একটা। এমতাবস্থায় মাঠে দর্শক টানতে ভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে স্কুল-কলেজ বা মাদরাসা শিক্ষার্থী ও বিভিন্ন অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কোনো টিকিট ছাড়াই বিনামূল্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা দেখতে পারবে তারা।

মঙ্গলবার (৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিসিবি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার (৮ মে) শুরু হবে প্রথম টেস্ট। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী ১৬ মে। ম্যাচ দুটোই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিনামূল্যে দেখতে পারবেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটাররা। এজন্য অবশ্য সহজ একটি শর্ত মানতে হবে তাদের।

শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান আবশ্যক ও স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র বহন করতে হবে।

ক্ষুদে ক্রিকেটারদের ক্ষেত্রেও একই শর্ত। প্রাইভেট ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ক্রিকেটারদের নিজ নিজ অ্যাকাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

HN
আরও পড়ুন