রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি শুরুতেই স্কোরশিটে নাম তুলেছিলেন। সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়।
আলজেরিয়ার একটিও গোলও একই ফল দেখেছিল। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না।
১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দিলেন আলবিসেলেস্তেদের।
কানসাস সিটিতে আর্জেন্টিনা ও আলজেরিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে।
শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরুর পর গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি দেখালেন সেই চিরচেনা বাঁ পায়ের জাদু।
বলটি মিডফিল্ড থেকে বাড়িয়েছিলেন রদ্রিগো ডি পল। কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকেই মেসি শটটা নেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানপুত্র লুকা জিদান তাতে হাত ছুঁঁয়েছেন। কিন্তু মেসির দুর্দান্ত শট তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
টিএসসিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল