৪ গোল খাওয়ার পর এক গোল শোধ করলো সুইডেন। ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
গাকপোর জোড়া গোল
সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন ব্রায়ান ব্রবি। বিরতির পর ডাচদের হয়ে জোড়া গোল করলেন কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই লিভারপুল তারকা।
এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল। ৩৩তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করা হলো। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোলের দেখা আর মেলেনি বিশ্বকাপে।
বিরতির পরপরই ব্যবধান ৩–০ করলো নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের এসিস্ট নিয়ে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।
বিরতি: নেদারল্যান্ডস ২–০ সুইডেন
প্রথমার্ধে শেষ দিকে দুটি দারুণ সেভ করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন।
৫ ও ১৭ মিনিটে ডাচদের হয়ে গোল করেন ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে ডাচরা
আবারও গোল পেয়েছেন ব্রায়ান ব্রবি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল।
৫ মিনিটেই এগিয়ে গেল ডাচরা
হিউস্টনে ৫ মিনিটেই এগিয়ে গেছে নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেছেন ব্রায়ান ব্রবি।
হিউস্টনে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সুইডিশরা। অন্যদিকে অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ড্র করেছে এশিয়ান দল জাপানের সঙ্গে।