বজ্রপাতের আশঙ্কায় ফ্রান্স–ইরাক ম্যাচ স্থগিত

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:৪৪ এএম

ফ্রান্স ১ : ০ ইরাক

১৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলই বিরতির আগে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।

আপাতত বন্ধ ফ্রান্স–ইরাক ম্যাচ

ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই মধ্যে স্টেডিয়ামের গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে গেছে। 

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হয়।

দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা আবার শুরু করা হবে।

ম্যাচ বন্ধ হওয়ার আগে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শক্তিশালী শট জালে জড়ায়। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল।

ইরাকের বিপক্ষে এই ম্যাচে আপাতত ফ্রান্স আপাতত ১–০ গোলে এগিয়ে।

HN
আরও পড়ুন