বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ইরান

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

কাজাখস্তানে চলমান ২০২৬ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান বিভাগে শিরোপা নিশ্চিত করেছে ইরান। প্রতিযোগিতার বাকি লড়াই শেষ হওয়ার আগেই শীর্ষস্থান নিশ্চিত করে দেশটির জাতীয় দল।

প্রতিযোগিতার প্রথম চার ওজন শ্রেণির লড়াই শেষে ইরানের ঝুলিতে জমা হয়েছে একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক। ৮২ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন গোলামরেজা ফারোখি।

৫৫ কেজিতে পায়াম আহমাদি এবং ৬০ কেজিতে আলি আহমাদি-ভাফা পেয়েছেন রৌপ্য পদক। আর ৭৭ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন আলি ওস্কু।

শিরোপা নিশ্চিত হলেও প্রতিযোগিতার বাকি ছয় ওজন শ্রেণিতেও পদক জয়ের সুযোগ রয়েছে ইরানের। এসব বিভাগে আরও চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে দলটির। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন