মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ফ্রান্সে ফিরে যাচ্ছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
বোস্টনে ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স।
‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।
মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে এই খবর জানায় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
ফেডারেশন বিবৃতিতে জানায়, ‘আগামী শুক্রবার (২৬ জুন) গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ (মঙ্গলবার) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে ফ্রান্সে ফিরে যাবেন তিনি।’
ইরানের জন্য নিয়ম পরিবর্তন যুক্তরাষ্ট্রের
রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগিজদের গোল উৎসব